গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু

গুরুদাসপুর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যামর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার

2026-02-09T11:33:55+00:00
2026-02-09T16:47:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু
গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৩ এএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৪:৪৭ পিএম  (ভিজিট : ৯৯)
X

নাটোরের গুরুদাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ঝাউপাড়া বিন্নাবাড়ী এলাকার কৃষক মো. রান্টুর স্ত্রী আতিয়া খাতুন (২৮) এবং তাদের এক বছর বয়সী মেয়ে রওজা আক্তার।

অগ্নিকাণ্ডে রান্টুর মা মর্জিনা বেগম গুরুতর দগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে মোট চারটি ঘর, বসতবাড়ির আসবাবপত্র এবং পাশের একটি মুদি দোকান পুড়ে যায়। এছাড়া অগ্নিকাণ্ডে ১২টি ছাগল মারা গেছে।

গুরুদাসপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. আতাউর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy