নেপালি অভিনেতা সুনীল থাপা আর নেই , ৩০০-এর বেশি ছবিতে অভিনয়

বিনোদন ডেস্ক

বিনোদন

নেপালি অভিনেতা সুনীল থাপা ৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করা এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোক নেপালি বিনোদন অঙ্গনে।

2026-02-09T13:40:33+00:00
2026-02-09T13:40:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিন শতাধিক ছবিতে কাজ করা নেপালের জনপ্রিয় অভিনেতা আর নেই
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪০ পিএম   (ভিজিট : ৬২)
নেপালি চলচ্চিত্রজগতের প্রভাবশালী অভিনেতা সুনীল থাপা
X

নেপালি চলচ্চিত্রজগতের প্রভাবশালী অভিনেতা সুনীল থাপা

নেপালি চলচ্চিত্রজগতের প্রভাবশালী অভিনেতা সুনীল থাপা আর নেই। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এই সংবাদে নেপালি বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কিংবদন্তি অভিনেতার শেষ দিন

সুনীল থাপা ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর আগের দিন অর্থাৎ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত তিনি ‘রাম নাম সত্য হো’ ছবির শুটিং শেষ করেছিলেন।

নেপালি ও বলিউডে অবদান

সুনীল থাপা নেপালি সিনেমার পাশাপাশি বলিউড ছবিতেও অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ সিনেমায় কোচ রঞ্জিৎ সিংহের চরিত্রে তাকে দেখা গিয়েছিল। ১৯৮১ সালে কমল হাসান ও রতি অগ্নিহোত্রীর ‘এক দুজে কে লিয়ে’ ছবির মাধ্যমে তিনি বলিউডে অভিষেক করেন। তিনি ভোজপুরি চলচ্চিত্রেও কাজ করেছেন। সম্প্রতি তাকে দেখা গিয়েছিল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩’-এ।

শোকপ্রকাশ

সুনীল থাপার-এর মৃত্যুর পর সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শোকপ্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, "সুনীল থাপারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিনোদন জগতে তাঁর অবদান অনস্বীকার্য। নেপালি চলচ্চিত্রে তাঁর অবদানও অপরিসীম। তাঁর অভিনয়ের লিগ্যাসি আগামী প্রজন্মের শিল্পীদেরও সমৃদ্ধ করবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।"

নেপালি শোবিজ অঙ্গনের এই কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






  বিষয়:   সুনীল থাপা মৃত্যু  নেপালি অভিনেতা  নেপালি সিনেমা  বলিউড অভিনেতা  দ্য ফ্যামিলি ম্যান  নেপালি চলচ্চিত্র  শোক সংবাদ 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy