ফোন করে অশ্রাব্য গালিগালাজ, ভিডিও ফাঁস করলেন পরীমণি

বিনোদন ডেস্ক

বিনোদন

পেশাগত কাজের খবরাখবরের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা সামাজিক মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। এবার নিজের সোশ্যাল

2026-02-09T13:03:44+00:00
2026-02-09T13:03:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফোন করে অশ্রাব্য গালিগালাজ, ভিডিও ফাঁস করলেন পরীমণি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম   (ভিজিট : ৯১)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পেশাগত কাজের খবরাখবরের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা ঘটনা সামাজিক মাধ্যমে অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন পরীমণি। এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন এক ফোন রেকর্ড। 

আজ রোববার নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন পরীমণি। সেখানে অপরিচিত এক নাম্বার থেকে আসা ফোনে এক ব্যক্তিকে অশ্রাব্য ভাষায় বকাবকি করতে শোনা যায়। এরপর নারী কণ্ঠও কম যায়নি। অপর প্রান্তের ব্যাক্তিকে কষে বকে দেয়। 


ধারণা করা হচ্ছে নারী কণ্ঠটি পরীমণির। নেটিজেনরাও তাই মনে করছেন। মন্তব্যের ঘরে প্রকাশ পেয়েছে তা। কথোপকথনে আন্দাজ করা যায় গালাগাল দেওয়া ব্যক্তিটি দেশের বাইরে থেকে ফোন করেছেন। 

ভিডিওটি প্রকাশ করে পরীমণি ক্যাপশনে লিখেছেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা? ভিডিওটি তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী? সে সম্পর্কে বিস্তারিত কিছু লেখেননি।

মুক্তির অপেক্ষায় আছে পরীমণির ‘ডোডোর গল্প’। সরকারি অনুদানের এ ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। পরীমণির বিপরীতে আছেন সাইমন সাদিক। 





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy