আমাকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ড ভুয়া : সাবিলা নূর

বিনোদন রিপোর্ট

বিনোদন

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা

2026-02-09T14:13:10+00:00
2026-02-09T14:13:10+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আমাকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ড ভুয়া : সাবিলা নূর
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১৩ পিএম   (ভিজিট : ৫০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তৈরি হয়েছে আলোচনা ও বিভ্রান্তি। ওই কার্ডে নির্বাচনের আগে সাবিলার মন্তব্য হিসেবে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবিলা। রোববার দুপুরে নিজের ফ্যান পেজে দেওয়া এক পোস্টে সাবিলা নূর জানিয়েছেন, তাকে জড়িয়ে ছড়ানো ওই ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। সাবিলা নূর তার পোস্টে জানান, কোনো বিষয়ে তার ব্যক্তিগত মতামত বা বক্তব্য থাকলে তা তিনি কেবলমাত্র দেশের মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া কার্ড বা গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান এই অভিনেত্রী। 
সাবিলা নূর লিখেছেন, ‘আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনো আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দিই, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।’ 
একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাবিলা নূর। তিনি বলেন, ‘এ ধরনের প্রযুক্তির অপব্যবহারে অনেক শিল্পীই বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন।’ সাবিলা নূর বলেন, ‘সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক আর্টিস্টদের প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যা একেবারেই কাম্য নয়।’ 
খানিকটা ব্যাখ্যা করে সাবিলা নূর বলেন, ‘অনেক সময় ভালোবাসা বা আবেগ থেকেও মানুষ এ ধরনের ছবি বা ভিডিও তৈরি করেন, তবে সেগুলো শেষ পর্যন্ত বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।’ 
ভক্তদের উদ্দেশে সাবিলা নূর জানান, দর্শকরা বরাবরই সচেতন ছিলেন এবং ভবিষ্যতেও সচেতন থাকবেন বলে আশা তার। এ বিষয়ে সাবিলা নূর বলেন, ‘আমার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থেকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy