শান্তিগঞ্জে শেষ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন শাহীনুর পাশা

শান্তিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয়

2026-02-09T14:33:50+00:00
2026-02-09T14:33:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শান্তিগঞ্জে শেষ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন শাহীনুর পাশা
শান্তিগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম   (ভিজিট : ৪০৮)
 গণসংযোগ ও উঠান বৈঠক
X

গণসংযোগ ও উঠান বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ১০ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী রিকশা প্রতীকের সমর্থনে শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী নির্বাচনী শেষ গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। 


রবিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুবাক গ্রামের মাঠে, গ্রামবাসীর আয়োজনে,  জনসভায় বক্তব্য দেন, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। 

সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামবাসীর আয়োজনে, আস্তমা স্কুল পয়েন্টে উঠান বৈঠকে বক্তব্য দেন তিনি। 

রাত সাড়ে ৮টায় উপজেলার শিমুলবাক ইউনিয়নের আমরিয়া, ধনপুর, সর্দারপুর গ্রামবাসীর আয়োজন, শান্তিগঞ্জ উপজেলার বাংলাদেশ খেলাফত মজলিসের সহ সেক্রেটারী কবির আহমেদের মিল মাঠে জনসভায় বক্তব্য দেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন, শিমুলবাক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর ডা. গিয়াস উদ্দিন, শিমুলবাক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আঞ্জু মিয়া, ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা আমিরুল ইসলাম, শিমুলবাক ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর কর্মী দেলোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর কর্মী মো. জসিম উদ্দিন, আস্তমা গ্রামের মাওলানা নুরুল ইসলাম, মাওলানা জাকির হোসেন, জিলিক মিয়া, শিমুলবাক ইউনিয়নের আমরিয়া গ্রামের মাওলানা সাইফুল্লাহ মাহমুদ, মাওলানা কবির আহমেদ, মাওলানা শরীফ উদ্দিন, মাওলানা তানভীর আহমেদ,মাওলানা মোশাহিদ আহমেদ, শিমুলবাক গ্রামের আইজুল ইসলাম, আফরোজ আলম, মখতছির আলী, আশফাক মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মাওলানা নুর উদ্দীন, জেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক, মাওলানা সিরাজুল হক, শান্তিগঞ্জ উপজেলার সভাপতি কাজী মাও. মো. জমিরুল ইসলাম মমতাজ, নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, পাথারিয়া ইউনিয়ন সভাপতি কাজী মাওলানা আব্দুল আলী, হাফিজ মাওলানা ওবায়দ উল্লাহ, হাফিজ জুনাইদ কবির সহ প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy