প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম (ভিজিট : ৩১০)

X
লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে সোমবার সকালে ১১দলীয় জোটের প্রার্থী মাহাবুব আলম মাহীর শাপলা কলি প্রতীকের গনমিছিল গনমিছিল শুরু হওয়ার পুর্বে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ৩৪৮ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছে।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মাহবুব আলম মাহির।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমরান হোসাইন, পৌর জামায়াতের সভাপতি আবুল হোসেন মাস্টার,সাধারন সম্পাদক এডভোকেট হাসানুজ্জামান বান্না, কর্মপরিষদ সদস্য দেওয়ান মো. ইউছুফ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাসুম বিল্লাহ, রামগঞ্জ পৌর আহ্বায়ক মামুন, পৌর সেক্রেটারি জহিরুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আরমান হোসাইন, জামায়াত নেতা আমিনুল ইসলাম মুকুল, আমার বাংলাদেশ পার্টির নেতা কেফায়েত উল্লাহ, শিবির নেতা রাকিবসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন দেশের চলমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও আস্থা বাড়ছে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা আরও শক্তিশালী করতে নতুন যোগদানকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে নবাগত ৩৪৮ জন নেতাকর্মীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ও ব্যাংকার মুনছুর আহমেদ, সাবেক বিএনপি সাংসদ সদস্য নাজিম উদ্দিনের ছোট ভাই রিয়াজ উদ্দিন আহমেদ, লামচর ইউনিয়ন থেকে বিএনপির নুরুল হুদা, চন্ডিপুর ইউনিয়ন থেকে আওয়ামীলীগ নেতা ইব্রাহিম মেম্বার, আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান, চরমোনাই থেকে মোস্তফা, বিএনপি থেকে জাহাঙ্গীর আলমসহ যোগদানকৃত ৩৪৮ জন নেতাকর্মীকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।