পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকুরী মেলা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

কারিগরি শিক্ষায় শিক্ষিত গ্রাজুয়েটদের শিল্প-কারখানায় কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ASSET প্রজেক্টের আইডিজি এর আওতায় চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৮

2026-02-09T13:15:52+00:00
2026-02-09T13:15:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে চাকুরী মেলা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:১৫ পিএম   (ভিজিট : ৯৪)
সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে চাকুরী মেলা
X

সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে চাকুরী মেলা

কারিগরি শিক্ষায় শিক্ষিত গ্রাজুয়েটদের শিল্প-কারখানায় কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ASSET প্রজেক্টের আইডিজি এর আওতায় চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী দিনাজপুরের পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।

পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত চাকুরী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাহিদ হাসানপরিচালক (উপসচিব), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর দিনাজপুর,মাহামুদ হোসাইন রাজু, সহকারি কমিশনার (ভূমি) পার্বতীপুর দিনাজপুর, এম এ ফারুক, অফিসার ইনচার্জ, পার্বতীপুর মডেল থানা,মোঃ সোহেল ইবনে শহীদ,উপজেলা হিসাব রক্ষণ অফিসার,পার্বতীপুর,দিনাজপুর।

অনুষ্ঠানে মোট চাকুরী ডাটা স্টল ছিল ১৪ টি। মোট  বায়োডাটা জমা পরে ৬০৩টি। তাৎক্ষণিক চাকুরী দেওয়া হয় ১৪ জনকে । প্রাথমিকভাবে চাকুরীর জন্য সিলেকশন পায় ৩১ জন বেকার যুবক। যাচাই-বাছাই অন্তে চাকরি পাবে মোট ২৫৬ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy