নির্বাচনী নজরদারিতে চট্টগ্রামে অপারেশন্স কমান্ড কন্ট্রোল রুম

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত আধুনিক অপারেশন্স

2026-02-09T17:09:55+00:00
2026-02-09T17:09:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচনী নজরদারিতে চট্টগ্রামে অপারেশন্স কমান্ড কন্ট্রোল রুম
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম   (ভিজিট : ৭১)
X

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও দ্রুত নিয়ন্ত্রণ নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত আধুনিক অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও  রেঞ্জ ডিআইজি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে কন্ট্রোল রুম পরিদর্শনে যান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আহসান হাবীব পলাশ। এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।

পরিদর্শনকালে আধুনিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত কন্ট্রোল রুমের কার্যক্রম অবলোকন করে নির্বাচন ঘিরে পুলিশের প্রস্তুতি, সক্ষমতা ও সমন্বয় ব্যবস্থার প্রশংসা করেন বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি।

চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি সমন্বিত অপারেশন্স কমান্ড ও কন্ট্রোল কক্ষ চালু করা হয়েছে। এখানে বডিওর্ন ক্যামেরা ওয়ার্কস্টেশন, লাইভ লোকেশন মনিটরিং সিস্টেম এবং ডিজিটাল অপারেশনাল ম্যাপ ব্যবহার করে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ১১৯টি মোবাইল টিম ও ৩০টি স্ট্রাইকিং পার্টির কার্যক্রম এই কন্ট্রোল রুম থেকে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি জেলার ১৭টি থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রিয়েল-টাইমে টিমগুলোর অবস্থান ও কার্যক্রম দেখতে পারছেন।

মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্যবহৃত ৪৬৯টি বডিওর্ন ক্যামেরা অনলাইনে সংযুক্ত থাকায় কন্ট্রোল রুম থেকে সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনে তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া সম্ভব হচ্ছে।

ডিজিটাল অপারেশনাল ম্যাপে চট্টগ্রাম জেলার ১৩টি সংসদীয় আসনের ১ হাজার ৩৫৮টি ভোটকেন্দ্র ঝুঁকির মাত্রা অনুযায়ী লাল, হলুদ ও সবুজ শ্রেণিতে চিহ্নিত করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের নাম, অবস্থান, ঝুঁকির ধরন এবং সংশ্লিষ্ট থানার দূরত্বসহ বিস্তারিত তথ্য এতে সংযুক্ত রয়েছে।

এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে ওয়াকিটকি সাব-স্টেশন স্থাপন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়া পর্যবেক্ষণের পাশাপাশি জরুরি সমন্বয়ের জন্য পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রিজাইডিং কর্মকর্তাদের যোগাযোগতথ্য সংরক্ষণ করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় নির্বাচন কার্যক্রম কার্যকরভাবে নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy