হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে: সরওয়ার উদ্দিন সিদ্দিকী

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

দিনব্যাপী জনসংযোগ শেষে কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদর মনোহরগঞ্জ সরকারি

2026-02-09T19:11:08+00:00
2026-02-09T19:29:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে: সরওয়ার উদ্দিন সিদ্দিকী
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১১ পিএম  আপডেট: ০৯.০২.২০২৬ ৭:২৯ পিএম  (ভিজিট : ১০০)
X

দিনব্যাপী জনসংযোগ শেষে কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদর মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে  ইসলামি আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম মনোনীত (দাঁড়িপাল্লা) প্রার্থী কুমিল্লা জেলা দক্ষিন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী। তিনি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত মনোহরগঞ্জ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং গণভোটে হ্যাঁ এর পক্ষে টিক চিহ্ন দেওয়ার আহ্বান করেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে। তিনি বলেন মনোহরগঞ্জ উপজেলা লাকসামের তুলনায় অনেক অবহেলিত, আমি নির্বাচিত হলে আমি অঙ্গীকার করছি পিছিয়ে পড়া মনোহরগঞ্জকে লাকসাম এর মত এগিয়ে নিয়ে আসবো।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সাবেক সচিব সোলাইমান চৌধুরী, জামায়াতে ইসলামীর বিজনেস ফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হামিদুর রহমান সোহাগ, লাকসাম উপজেলা জামায়াতে ইসলামী নেতা এ্যাড. বদিউল আলম সুজন, উন্নয়ন ফোরাম সভাপতি ও জামায়াত ইসলামী নেতা মোঃ জসিম উদ্দিন, এনসিপি কুমিল্লা জেলা প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মোঃ মাজহারুল ইসলাম, মনাহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমির আশ্রাফুজ্জামান মোল্লা, লাকসাম জামায়াতে ইসলামী পৌর আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, মনোহরগঞ্জ উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার অর্থ মিডিয়া সম্পাদক জাহিদুল ইসলাম, কুমিল্লা জেলা পশ্চিম ছাত্র শিবিরের সাবেক সভাপতি আশিক এলাহী, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার সেক্রেটারি ইকবাল মাহমুদ, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান শামীম, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা দক্ষিন জেলার দপ্তর সম্পাদক মাইনুদ্দিন সোহাগ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মাও. ফয়জুর রহমান ও মৈশাতুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা মোঃ মহিন উদ্দিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy