টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে দুই সমর্থকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুইজন সমর্থকের মৃত্যু হয়েছে।

2026-02-09T20:07:27+00:00
2026-02-09T20:07:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে দুই সমর্থকের মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ৫৭)
X

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনী মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে দুইজন সমর্থকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের পাকুল্যা এলাকার জনাব আলী এবং  ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

প্রত্যক্ষদর্শীরা বলেন , টাঙ্গাইলের স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবালের শেষ দিনের নির্বাচনী মিছিল শুরুর আগ মুহূর্তে একজন ও মিছিল চলা কালিন সময়ে একজন সমর্থক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় একজন হৃদরোগে আক্রান্ত হন এবং অপরজনের ডায়াবেটিসের মাত্রা হঠাৎ কমে যায়। পরে তাদের দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের মাঝে গভীর শোক বিরাজ করছে। 

এ বিষয়ে শোক প্রকাশ করেছে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন,  নিহতদের পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে। তাদের দাফন কাফনের সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy