ভোলায় জামায়াত নেতার বাড়ির সামনে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নুরুল করিমের বাড়ির সামনে থেকে বস্তাভর্তি অস্ত্র রেখে তাকে ফাঁসানোর

2026-02-10T14:53:04+00:00
2026-02-10T14:53:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় জামায়াত নেতার বাড়ির সামনে অস্ত্র রেখে ফাঁসানোর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম   (ভিজিট : ৭৪০)
 জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন
X

জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নুরুল করিমের বাড়ির সামনে থেকে বস্তাভর্তি অস্ত্র রেখে তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনি প্রধান এজেন্ট এ এইচ এম ওয়ালী উল্লাহ।


এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল করিমের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান পরিচালনা করেন। তারা পুরো বাসা তল্লাশি করলেও কোনো ধরনের অবৈধ বা সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি। কিন্তু রহস্যজনকভাবে মঙ্গলবার সকালে তার বৃদ্ধা মা ঘুম থেকে উঠে দেখতে পান তাদের বাসার সামনে দেশীয় এক বস্তা অস্ত্র ফেলে রাখা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে সেগুলো নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা।’

তিনি আরও অভিযোগ করেন, ‘গতকাল বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের নির্বাচনি জনসভায় মাওলানা নুরুল করিমের বড় ভাই মাওলানা রেজাউল করিমকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অপারগতা প্রকাশ করলে তাকে বিপদে ফেলার হুমকি দেওয়া হয়। আমরা মনে করি ‘অস্ত্র নাটক’ এই হুমকিরই অংশ বিশেষ।


তিনি আরও বলেন, ‘ভোলা-২ আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিম ইতোমধ্যে ভোটারদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে লালকার্ড পেয়েছেন। রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য অতীতের ন্যায় অস্থিতিশীলতা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে আমরা আশঙ্কা করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’


সংবাদ সম্মেলনে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিম, বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাকসুদ রহমান, ঢাকা মহানগর দক্ষিণের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হেলাল উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy