বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি)

2026-02-10T15:55:27+00:00
2026-02-10T15:55:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বোচাগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ১৩৫)
X

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবির সোহাগ, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোছা. উম্মে সালমা।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, জারিগান, লোকসংগীত, উচ্চাঙ্গ সংগীত, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, তাৎক্ষণিক অভিনয় ও দেয়াল পত্রিকা লেখনসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জয়-পরাজয় বড় বিষয় নয়; প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করবে। একই সঙ্গে তারা বলেন, যত বড় পদেই অধিষ্ঠিত হও না কেন, সবার আগে একজন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy