গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল নিক্ষেপ!

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এর বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে।আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার

2026-02-10T21:46:46+00:00
2026-02-10T21:46:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে ডিসির বাসভবনের সামনে ককটেল নিক্ষেপ!
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪৬ পিএম   (ভিজিট : ১২২)
X

গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এর বাসভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে। 

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। 

এর আগে, গত ২৮ জানুয়ারি গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাস ভবনে এবং ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের মূল গেটের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। 

এছাড়াও গত ৩০ জানুয়ারি গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy