ভালুকায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) ভালুকা উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকাল সাড়ে

2026-02-11T16:56:18+00:00
2026-02-11T16:56:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভালুকায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৪৩৬)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) ভালুকা উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রে সকাল ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।


ভোট গ্রহণকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গ্রহণ কর্মকর্তাদের মাঝে প্রয়োজনীয় সকল নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে।ৎ


ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, ফলাফল শিটসহ অন্যান্য সামগ্রী গ্রহণ করে নিজ নিজ ভোট কেন্দ্রে রওনা দিচ্ছেন ভোট গ্রহণ কর্মকর্তারা।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


ভালুকায় যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন-

● ফখর উদ্দিন আহমেদ (বিএনপি) – ধানের শীষ


● মুহাম্মদ মোর্শেদ আলম (স্বতন্ত্র) – হরিণ 


● জাহিদুল ইসলাম (এনসিপি) – শাপলাকলি  এবং


●  মোঃ মোস্তফা কামাল (ইসলামী আন্দোলন বাংলাদেশ) – হাতপাখা প্রতীক।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে,গণভোটের প্রচারণার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, লিফলেট বিতরণসহ সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও জনবহুল স্থানে ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়েছে।


ময়মনসিংহ-১১ (ভালুকা) নির্বাচনী এলাকায় রয়েছে ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা। মোট ১০৭টি ভোটকেন্দ্রের মধ্যে মহিলা কেন্দ্র ৭টি, পুরুষ কেন্দ্র ৭টি এবং সাধারণ কেন্দ্র ৯৩টি। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৬শ’ ৫৯ জন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy