কক্সবাজারে দ্রুতগামী বাস চাপায় ইজিবাইক চালক নিহত

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সাইড রোড় হয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রুতগামী পুরবী পরিবহন সার্ভিস নামের বাসের চাপায় ইজিবাইক চালক নিহত হয়েছে।১১ ফেব্রুয়ারি (বুধবার)

2026-02-11T17:28:22+00:00
2026-02-11T17:28:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে দ্রুতগামী বাস চাপায় ইজিবাইক চালক নিহত
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৮ পিএম   (ভিজিট : ১৫৩)
X

সাইড রোড় হয়ে মহাসড়ক অতিক্রমকালে দ্রুতগামী পুরবী পরিবহন সার্ভিস নামের বাসের চাপায় ইজিবাইক চালক নিহত হয়েছে।

১১ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর একটার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীন ব্যাংক রাস্তা মাথা নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা। 

নিহত মোঃ তারেক (২১) পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ  ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের পুত্র। তিনি পেশায় ইজিবাইক চালক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়,  এদিন দুপুর নাগাদ গ্রামীন ব্যাংক রাস্তা দিয়ে তারেক ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। পথিমধ্যে কক্সবাজারমুখী দ্রুতগামী পুরবী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

মালুমাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান, দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় ইজিবাইক চালক তারেক নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ইজিবাইক পুলিশী হেফাজতে নেয়া হলেও  চালক- হেলপার পলাতক রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy