ভূঞাপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে দেশের অন্যান্য এলাকার মতো টাঙ্গাইলের

2026-02-11T17:39:19+00:00
2026-02-11T17:39:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সামগ্রী
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৯ পিএম   (ভিজিট : ২৭)
X

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ উপলক্ষে দেশের অন্যান্য এলাকার মতো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাতেও নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু হয়েছে। প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব সরঞ্জাম কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভূঞাপুর উপজেলায় মোট ৬১টি ভোটকেন্দ্রে এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন ১ লাখ ৭৭ হাজার ৪৪৮ জন নারী-পুরুষ ভোটার।

ইসি কর্মকর্তারা জানান- সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পাশাপাশি স্থাপন করা হয়েছে ৩'শ সিসি ক্যামেরা। এছাড়াও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। ভোটগ্রহণের দিন সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

স্থানীয় প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy