বুধবার (১১ফেব্রুয়ারি) সকাল ১১টায় থেকে পাবনা জেলার সকল উপজেলা পরিষদ থেকে নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি পাঠানো হয়।
জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৯টি উপজেলা ১১টি থানার ৭৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় ৭০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে। জেলায় মোট ভোটার ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯১৩ জন ও নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৩৭৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।
এছাড়া সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার ভিডিপি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।