অপপ্রচারের বিরুদ্ধে শ্রীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম কর্তৃক গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার

2026-02-11T17:50:35+00:00
2026-02-11T17:50:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপপ্রচারের বিরুদ্ধে শ্রীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫০ পিএম   (ভিজিট : ৫১)
X

শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম কর্তৃক গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নানা অপপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করায় সংবাদ সম্মেলন করেছে গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী এসএম রফিকুল ইসলাম বাচ্চু। 

১১ ফেব্রুয়ারি (বুধবার) সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে তিনি সংবাদ সম্মেল করেন।

তিনি লিখিত অভিযোগে জানান, শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম নির্বাচনী আচরণবিধি ২০ (খ) লঙ্গন করে ১১ দলের জোটের নির্বাচনী প্রচারণা এবং আমার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার আইডি থেকে ১১ ফেব্রুয়ারী সকালে আমার বিরুদ্ধে অপ্রচার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। তিনি যৌথবাহিনী ও থানার অফিসার ইনচার্জের বক্তব্য ছাড়াই আমার দুই কর্মী ৫ লাখ টাকা সহ আটক হয়েছে মর্মে ভুয়া তথ্য ছড়িয়ে দিয়ে উক্ত নির্বাচন সম্পর্কে নেতিবাচক ধারনা তৈরী করে আমার মানসম্মান ক্ষুন্ন ও সমাজে আমাকে হেয় করছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, প্রকৃত তথ্য অনুযায়ী গত রাতে টাকা সহ আটক রিয়াল ও পায়েল ঘোড়া প্রতিকের কর্মী হিসেবে মাদক কারবারি ও জুলাই হত্যার মামলা সহ নানা অভিযোগে যৌথবাহিনী কর্তৃক আটক হয়। শুধু এ তথ্যই নয় নির্বাচনের প্রথম থেকেই তিনি জামায়াত ইসলামীর বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন প্রকার উস্কানীমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তিও ক্ষুন্ন করছে। এছাড়াও তিনি একজন চাকুরীজিবি হয়ে সরকারী বেতন ভাতা ভোগ করে জামায়াত ইসলামীর রোকন হিসেবে একজন দলীয় কর্মীর কাজ করে যাচ্ছেন। তিনি নির্বাচনে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy