জামালপুরে ৬২৩ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।বুধবার

2026-02-11T20:08:07+00:00
2026-02-11T20:08:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জামালপুরে ৬২৩ কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৮ পিএম   (ভিজিট : ৪৯)
X

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, কালি, স্ট্যাম্প প্যাডসহ প্রয়োজনীয় সকল নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু করে সহকারী রিটার্নিং কর্মকর্তারা।

পুলিশ ও আনসারের কড়া নিরাপত্তায় জেলার ৭টি উপজেলার ৫টি সংসদীয় আসনের মোট ৬২৩টি ভোট কেন্দে বিভিন্ন বাহনে এসব সরঞ্জাম পাঠায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, জামালপুর-৫ (সদর) আসনের কেন্দ্র ভিত্তিক নির্বাচনী মালামাল বিতরণ শুরু হয়েছে। জামালপুর সদর আসনে মোট ১৩০টি কেন্দ্র ঝুকিপূর্ণ চিহিৃত করা হয়েছিলো। সেই ঝুকিপূর্ণ প্রতিটি কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বাকি কেন্দ্রগুলোতে আগে থেকেই ক্যামেরা বসানো ছিলো। সব মিলিয়ে সব কয়টি কেন্দ্রেই সিসি ক্যামেরা রয়েছে। শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy