প্রকাশ: বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম (ভিজিট : ২০৬)

X
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে নগদ সাত লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ স্থানীয় এক জামায়াত নেতা গোলাম মোস্তফা(৫০) গ্রেফতার করা হয়েছে।
বুধবার(১১ ফেব্রুয়ারি) বিকেলে নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তির নাম মাষ্টার গোলাম মোস্তফা। তিনি স্থানীয় জামায়াতের নেতা বলে জানিয়েছে প্রশাসন।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং কয়েকটি নথিপত্র উদ্ধার করা হয়। এসব আলামত যাচাইবাছাই করা হচ্ছে।
আটককৃত মোঃ গোলাম মোস্তফাকে দুই বছরের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ১০ দিনের সবশ্রম কারাদণ্ড প্রদান করেন।