প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম (ভিজিট : ১৩৪)

X
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টা থেকে নির্বিঘ্নে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ।
সকাল ১১ টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ঘুরে কোন কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। হাইজাদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ১৩ নং কলাগাছিয়া সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্র, ফতেপুর ইউনিয়নের নৈকাহোন সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্র, আড়াইহাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড শিবপুর মাদরাসা কেন্দ্র গুলো ঘুরে শান্ত ও নিরিবিলি পরিবেশে ভোটারদেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
বুথ গুলোর পরিবেশ পরিস্থিতিও শান্ত এবং ভোটারদেরকে কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই নির্ভিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।
কলাগাছিয়া কেন্দ্রে দায়িত্ব পালনরত একজন পুলিশ কর্মকর্তা জানান, পরিস্থিতি খুবই স্বাভাবিক। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ আর্মি, বিজিবি ও অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল গাড়ী পর্যায় ক্রমে প্রতিটি কেন্দ্রে আসা যাওয়ার মাধ্যমে তাদের দায়িত্ব পালন করছে।