প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৩ পিএম (ভিজিট : ২৩৯)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের ১৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাচন তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ আসনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী শামীম কায়সার লিংকন (ধানের শীষ), জামায়াত মনোনীত ডা. আব্দুর রহীম সরকার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি মনোনীত মশিউর রহমান (লাঙল), স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল রউফ সরকার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী (কোদাল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী (হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাইবান্ধা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৬১৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৬ হাজার ৭৫৮ জন। পুরুষের তুলনায় নারী ভোটার ৫ হাজার ১৪২ জন বেশি। এছাড়া এ আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।