নওগাঁ-১ আসনের প্রার্থীরা সকাল সকাল ভোট প্রদান করছেন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর

2026-02-12T12:46:15+00:00
2026-02-12T12:46:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁ-১ আসনের প্রার্থীরা সকাল সকাল ভোট প্রদান করছেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ১১৭)
X

নওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক চৌধুরী নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিটে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট শেষে তিনি বলেন, “সকাল থেকেই ভোটাররা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে আসছেন এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। ফলাফল যাই হোক, মেনে নেব।”

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী ডা. ছালেক চৌধুরী নিজ কেন্দ্র নিয়ামতপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা ৩০ মিনিটে ভোট প্রদান করেন। তিনি বলেন, “আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ফলাফল যাই হোক, মেনে নেব।”

এছাড়া সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমও নিজের কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উল্লেখ্য, এই আসনে ভোট গ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy