বড় ব্যবধানে এগিয়ে পার্থ

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে কিছু কিছু কেন্দ্রে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা

2026-02-12T19:48:00+00:00
2026-02-12T19:48:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বড় ব্যবধানে এগিয়ে পার্থ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৮ পিএম   (ভিজিট : ৫৭)
 বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ
X

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। তবে কিছু কিছু কেন্দ্রে গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হচ্ছে।

কয়েকটি কেন্দ্রের প্রাপ্ত তথ্যমতে, ভোলা-১ আসনে এগিয়ে আছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।


বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর এই তথ্য জানা গেছে।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ‘গরুর গাড়ি’ প্রতীকে আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন ৫৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম পেয়েছেন ৩৩৪৮ ভোট।


উল্লেখ্য, এদিন সকাল সাড়ে ৭টায় সারাদেশে ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে এয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা।


বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ। তবে শেষ পর্যন্ত মোট কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy