নাচোলে নবনির্বাচিত এমপির সাথে নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে নেতা-কর্মীদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

2026-02-13T20:41:14+00:00
2026-02-13T20:41:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে নবনির্বাচিত এমপির সাথে নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম   (ভিজিট : ২০৬)
X

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমানের সাথে নেতা-কর্মীদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নাচোল ডাকবাংলো চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সাক্ষাৎকালে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।

​অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ​ইয়াহ্ইয়া খালেদ, সহকারী সেক্রেটারি, জেলা জামায়াত। ​ইব্রাহীম খলিল, আমীর ঢাকা উত্তরা থানা। নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ​মনিরুল ইসলাম, পৌর আমীর, ​রফিকুল ইসলাম, পৌর নায়েবে আমীর ,​আমিনুল হক, চেয়ারম্যান, নেজামপুর ইউনিয়ন পরিষদ।

​শুভেচ্ছাবিনিময় শেষে নবনির্বাচিত এমপি ড. মু. মিজানুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,​ আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দল-মত নির্বিশেষে আপনাদের সকলকে সাথে নিয়ে আমি এলাকার উন্নয়নমুখী কাজ করে যেতে চাই। দেশ ও জাতির কল্যাণে আমি আপনাদের পাশে থেকে একজন সেবক হিসেবে দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy