রায়পুরে নিখোঁজের ৩ দিন পর বালুর স্তুুপ থেকে অটোচালকের লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বাড়ীর কাছে সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে অটোচালক সোহাগ

2026-02-14T14:49:17+00:00
2026-02-14T14:49:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
রায়পুরে নিখোঁজের ৩ দিন পর বালুর স্তুুপ থেকে অটোচালকের লাশ উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৪৯ পিএম   (ভিজিট : ৫৪)
X

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বাড়ীর কাছে সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে অটোচালক সোহাগ হোসেন (৩০) নামের এক প্রবাস ফেরত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 


শনিবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়িতে সুপারি বাগান থেকে এলাচ উদ্ধার করা হয়।  সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ীর-তাজল ইসলামের ছেলে ও গত এক বছর আগে বিদেশ থেকে এসে অটো চালাচ্ছেন। 


এর আগে গত বুধবার সকালে (১২ ফেব্রুয়ারি) ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ভোটের বাড়ি থেকে নিখোঁজ হয় সোহাগ। স্ত্রী-শাহিনুর বেগম ৮ মাস গর্ভবতী। 


সোহাগের ভাই ও মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছেনা। তবে সে অনলাইনে জুয়ায় আশক্ত ছিলো। এ কারণে হয়তো হত্যা করে পাশ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তুপে পুঁতে রাখে বলে ধারণা করা হচ্ছে ।


এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের লাশ তাদের বাড়ীর পাশ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তুপ থেকে  দুপুরে উদ্ধার করা হয়েছে। এঘটনায় হত্যা মামলা দায়েরর প্রস্তুতি চলছে। ঘাতকদের খুঁজে বের করার চেষ্টা চলছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy