বিয়ে করলেন নির্মাতা দীপু হাজরা

বিনোদন ডেস্ক

বিনোদন

ভালোবাসা দিবসে বিয়ে করেছেন নির্মাতা দীপু হাজরা। পারিবারিক আয়োজনে, ছোট পরিসরে রাজধানীর একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয় এই বিয়ে।

2026-02-15T14:34:31+00:00
2026-02-15T14:34:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ে করলেন নির্মাতা দীপু হাজরা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৩৪ পিএম   (ভিজিট : ২২০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ভালোবাসা দিবসে বিয়ে করেছেন নির্মাতা দীপু হাজরা। পারিবারিক আয়োজনে, ছোট পরিসরে রাজধানীর একটি রেস্টুরেন্টে সম্পন্ন হয় এই বিয়ে। কনে সাথী আক্তার, ঢাকা সিটি কলেজের ইংরেজি সম্মান বিভাগের শেষ বর্ষের ছাত্রী।

দীপু জানান, তিন বছর আগে ফেসবুকে আলাপচারিতার মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। দুজনে সিদ্ধান্ত নেন, বিয়ের দিন যেন বিশেষ ও স্মরণীয় হয়–অতএব ভালোবাসা দিবসেই বিয়ে আয়োজনের দিন হিসেবে নির্ধারণ করা হয়।

দীপু আরও বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকলে সম্পর্ক শক্ত হয়। যদিও অনুষ্ঠান ছোট হয়ে হয়েছে, ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ শুভাকাঙ্ক্ষীরা তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

দীপু হাজরা বর্তমানে ব্যস্ত আছে ঈদ তারকা শো ‘ঈদ কার্নিভাল’ নিয়ে। এছাড়া ঈদের সাত পর্বের একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা রয়েছে তাঁর।

এ প্রসঙ্গে দীপু হাজরা বলেন, ‘ঈদ কার্নিভাল দর্শকের একটি প্রিয় অনুষ্ঠান। এ কারণে এর নির্মাণে থাকে বাড়তি যত্নের ছাপ। এখন অনুষ্ঠানটি নির্মাণের প্রস্তুতি চলছে। তারকাদের সঙ্গে কথাবার্তা চলছে। শিগগিরই এটি শুটিংয়ে যাবে। পাশাপাশি ঈদ ধারাবাহিক ও কয়েকটি একক নাটকের নির্মাণ নিয়ে ভাবছি।’





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy