গাজীপুরে ৩২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী ওই

2026-02-15T16:01:03+00:00
2026-02-15T16:01:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে ৩২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম   (ভিজিট : ৮৩)
X

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী ওই সব প্রার্থীরা প্রদত্ত বৈধ ভোটের শতকরা সাড়ে ১২ ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গাজীপুর-১ (কালিয়াকৈর উপজেলা ও গাজীপুর মহানগরের একাংশ) আসনে মোট ৮ জন প্রার্থী নির্বাচনে প্রদিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে প্রদত্ত বৈধ ভোট পড়ে ৩ লাখ ৭১ হাজার ৫৫৭ টি। এ আসনে বিএনপি প্রার্থী মো. মজিবুর রহমান ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৩ ভোট। বাকি ৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- গণফ্রন্টের আতিকুল ইসলাম (১২৯ ভোট), জাতীয় পার্টির এস. এম. শফিকুল ইসলাম (৩৩২৫ ভোট), বাংলাদেশ লেবার পার্টির চৌধুরী ইরাদ আহম্মেদ সিদ্দিকী (১৬৮ ভোট), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী দলের তাসলিমা আক্তার (২৩২ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. এমারাত হোসেইন খান (৬৭০৩) এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের মাওলানা জিএম রুহুল আমিন (৫৬৯৬ ভোট)

গাজীপুর-২ (সদর ও টঙ্গী) আসনে ১২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। এ আসনে প্রদত্ত বৈধ ভোট ৩ লাখ ৫০ হাজার ৯৮৩টি। বিএনপির প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের (এনসিপি) প্রার্থী শাপলা কলি প্রতীক নিয়ে আলী নাছের খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট। বাকি ১০ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- গণফ্রন্টের আতিকুল ইসলাম (২২০ ভোট), স্বতন্ত্র প্রার্থী জিত বড়ুয়া (৪৪৪ ভোট), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী দলের মাসুদ রেজা (২৫০ ভোট), গণঅধিকার পরিষদের মাহফুজুর রহমান খান (২৪৫ ভোট), জনতার দলের মোহাম্মদ শরিফুল ইসলাম (৫৩৭ ভোট), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মো. আব্দুল কাউয়ুম (১১৫৫ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. জিয়াউল কবির (১৩৯৭ ভোট), জাতীয় পার্টির মো. মাহবুব আলম (৪১২৫ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সরকার তাসলিমা আফরোজ (৪১৭ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ সরকার (১২,৬৫৭ ভোট)।

গাজীপুর-৩ (শ্রীপুর ও সদর উপজেলার একাংশ) আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন ৭ জন প্রার্থী। এ আসনে প্রদত্ত বৈধ ভোট ২ লাখ ৯৫ হাজার ৬৯২ টি। বিএনপি প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬২ হাজার ৩৪৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের (বাংলাদেশ খেলাফত মজলিশ) প্রার্থী মোহাম্মদ এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট। বাকি ৫ জন প্রার্থী জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমগীর হোসাইন (৬০৩৬ ভোট), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ এর আশিকুল ইসলাম পিয়াল (৪৮৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. ইজাদুর রহমান চৌধুরী (২১,৯৬৩ ভোট), জাতীয় পার্টির মো. নাজিম উদ্দিন (১৯৯৫ ভোট) এবং ইসলামী ঐক্যজোটের ডা. মাওলানা মুফতি শামীম আহমদ (২৩৩২ ভোট)

গাজীপুর-৪ ( কাপাসিয়া) আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন ৮ জন প্রার্থী। প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৬৮৯টি। বাংলাদেশ জাতায়াতে ইসলামী প্রার্থী সালাহ উদ্দিন ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট। বাজেয়াপ্ত হয়েছে ৬ জনের জামানত। তারা হলেন, জাতীয় পার্টির এনামুল কবীর (২১৪৭ ভোট), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি’র মনির হোসাইন (১৩৫ ভোট), সিপিবি’র মানবেন্দ্র দেব (১০৯১ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজিম উদ্দিন (২৩৪৮ ভোট), আমজনতার দলের জাকির হোসেন (২৭৮ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী মো. শফিউল্লাহ (১৫২১ ভোট)।

গাজীপুর-৫ (কালিগঞ্জ উপজেলা ও গাজীপুর সিটির একাংশ) আসনে প্রদিদ্বন্দ্বীতা করেন ৭ জন প্রার্থী । নির্বাচনে এ আসনে প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ২লাখ ২৫ হাজার ৫৫২টি। ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ ভোট পেয়ে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট। অন্য ৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গাজী আতাউর রহমান (৪৪১১ ভোট), জাতীয় পার্টির ডা. মো. সফিউদ্দিন সরকার (১৪৯৭ ভোট), জনতার দলের মো. আজম খান (৬৫৯২ ভোট), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আল আমিন দেওয়ান (৮৩৭ ভোট), গণফোরামের মো. কাজল ভূঞা (২২৩ ভোট)।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy