রূপসা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা সেতুর পশ্চিম পাশের ঢালে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি

2026-02-16T10:45:52+00:00
2026-02-16T10:45:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রূপসা সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় চাকরিজীবীর মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ এএম   (ভিজিট : ৮৯)
X

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা সেতুর পশ্চিম পাশের ঢালে সড়ক দুর্ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম পেশায় একজন চাকরিজীবী ছিলেন। তিনি বাগেরহাট জেলার সরুই এলাকার ৩৮ খান জাহান আলী সড়কের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বড় ছেলেকে খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে মোটরসাইকেলে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেন তিনি। রূপসা সেতুর পশ্চিম ঢালে পৌঁছালে খুলনা মেট্রো-ট ১১-০৮০৮ নম্বরের একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং অল্প সময়ের মধ্যে মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy