প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৭ পিএম (ভিজিট : ৬৩)

X
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচনী নিয়ম অনুযায়ী, কোনো প্রার্থীকে তার নির্বাচনী এলাকায় মোট ভোটের আটভাগের এক ভাগের কম ভোট পেলে জামানত বাতিল হয়।
প্রতি আসনের পরিস্থিতি:
● টাঙ্গাইল-১ (মধপুর-ধনবাড়ী): ৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নির্বাচনে থেকে সরে দাঁড়ান।
● টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর): ২ জনের জামানত বাতিল।
● টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ২ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।
● টাঙ্গাইল-৪ (কালিহাতী): ৩ জনের জামানত বাতিল।
● টাঙ্গাইল-৫ (সদর): ৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।
● টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।
● টাঙ্গাইল-৭ (মির্জাপুর): ১ প্রার্থীর জামানত বাতিল।
● টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর): ৩ জন প্রার্থীর জামানত বাতিল।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানিয়েছেন, বাজেয়াপ্তকৃত জামানতের অর্থ সরকারি কোষাগারে জমা হবে।