জটিল রোগে আক্রান্ত শাহনূর

বিনোদন রিপোর্ট

বিনোদন

জটিল রোগে আক্রান্ত হয়েছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এই অভিনেত্রীর প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে।

2026-02-16T14:59:26+00:00
2026-02-16T14:59:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জটিল রোগে আক্রান্ত শাহনূর
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম   (ভিজিট : ১২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

জটিল রোগে আক্রান্ত হয়েছেন দর্শকপ্রিয় চিত্রনায়িকা শাহনূর। বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ এই অভিনেত্রীর প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে। এমআরআই পরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।

 আমেরিকা থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহনূর নিজেই। সবার কাছে দোয়া চেয়ে শাহনূর জানান, তার প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে এবং নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে চিকিৎসা হবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর দু-এক দিনের মধ্যেই অস্ত্রোপচার করাতে হতে পারে। দ্রুত অপারেশন না হলে শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলেও জানান তিনি। এমন পরিস্থিতিতে সবার দোয়া কামনা করেন অভিনেত্রী।

এর আগে নিজের ফেসবুক পোস্টে শাহনূর লেখেন, আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আমার কথায়, কাজে বা ব্যবহারে কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমার ২৬ বছরের ক্যারিয়ারে কখনো নিজের জন্য কিছুই করিনি। সবসময় চেয়েছি অসহায় মানুষদের জন্য কিছু করতে। কখনো কারো সাথে খারাপ ব্যবহার করা, আজেবাজে কথা বলা অথবা কারোর ক্ষতি করা, কাউকে হিংসা করা, এগুলো মাথাই আসেনি। সবসময় পজিটিভ চিন্তা করেছি এবং পজিটিভ কাজ করার চেষ্টা করেছি।

পোস্টে তিনি আরও লেখেন, আমি ছোট বাচ্চাদেরকে অনেক বেশি ভালোবাসি, তাই পথশিশু এবং প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে সবসময় কাজ করার চেষ্টা করেছি। আমি আমার আব্বু-আম্মুকে যেমন ভালোবাসি, তেমনি ভালোবাসি বৃদ্ধাশ্রমের সকল বাবা মাকে। আর সে জন্যই বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আমার এত বছরের ক্যারিয়ারে কোনো দিন নিজের জন্য একটা ফ্ল্যাটও কিনিনি, নিজের জন্য দামি গাড়ি কিনিনি। সবসময় চিন্তা করেছি গাড়ি-বাড়ি, ধন-সম্পদ কোসো কিছুই তো আমার সাথে যাবে না। আমি যদি মানুষের উপকার করি, তারা যে দোয়া করবেন, সেটাই আমার সাথে যাবে।

পোস্টের শেষাংশে শাহনূর সবার কাছে ভালোবাসা ও দোয়া কামনা করেন। নামাজের সময় মোনাজাতে তার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, আল্লাহ যেন আমার সব গুনাহ মাফ করে দেন।একসময় চলচ্চিত্রে নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনিয়মিত শাহনূর। এক বছরের বেশি সময় ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy