ফের প্রেমের গুঞ্জনে অনন্যা

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের উঠতি তারকা অনন্যা পাণ্ডের সঙ্গে অনেকদিন ধরেই উঠে আসছে প্রাক্তন মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কোর নাম। যদিও দু’জনের

2026-02-16T15:10:21+00:00
2026-02-16T15:10:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফের প্রেমের গুঞ্জনে অনন্যা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ পিএম   (ভিজিট : ৬১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউডের উঠতি তারকা অনন্যা পাণ্ডের সঙ্গে অনেকদিন ধরেই উঠে আসছে প্রাক্তন মার্কিন মডেল ওয়াকার ব্লাঙ্কোর নাম। যদিও দু’জনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নানা কর্মকাণ্ড বারবার ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। ফের প্রেমের গুঞ্জনে উসকে দিলেন অনন্যা। 

ওয়াকার ব্লাঙ্কোর জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে অনন্যা লেখেন, ‘শুভ জন্মদিন, ওয়াকার। তুমি বেস্ট।’ এর পরের স্টোরিতে দেখা যায়, ফুল ও পাতা দিয়ে সাজানো একটি চকলেট কেকের ভিডিও। সেখানে অভিনেত্রীর মন্তব্য, ‘এটি হয়তো এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত কেক।’ এই পোস্ট ঘিরেই ভক্তদের কৌতূহল আরও বেড়ে যায়। 

এর আগেও ২০২৪ সালে একটি অনুষ্ঠানে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল অনন্যা ও ওয়াকারকে। সে সময় বম্বে টাইমস-এর প্রতিবেদনে দাবি করা হয়, অনন্যা নাকি ওয়াকারকে নিজের ‘পার্টনার’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন। একই বছরে অনন্যার জন্মদিনে ওয়াকার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী! তুমি আমার কাছে বিশেষ। 

আমি তোমাকে ভালোবাসি, অ্যানি।’  পেশাগত দিক থেকেও গত কয়েক বছরে অনন্যার ব্যস্ততা ও সাফল্য চোখে পড়ার মতো। ২০২৪ সালে খো গয়ে হাম কাহা, কল মি বে এবং সিটিআরএল-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান আরও মজবুত করেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy