চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের মূলহোতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।

2026-02-16T15:58:09+00:00
2026-02-16T16:01:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের মূলহোতা গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৫৮ পিএম  আপডেট: ১৬.০২.২০২৬ ৪:০১ পিএম  (ভিজিট : ২৩৬)
X

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফাটাপাড়া গ্রামের কালাম মিয়ার পিতা চাঁদ মোহাম্মদের বাড়িতে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—
১) জিহাদ (১৭), পিতা-মনির, কুমড়াপাড়া রামদেবপুর হাট, ঘোড়াপাখিয়া ইউনিয়ন, শিবগঞ্জ থানা।
২) আল আমিন (১৭), পিতা-মোস্তাফিজ হোসেন, শামাস মোড়, রানীহাটি ইউনিয়ন, সদর মডেল থানা।

আহতরা হলেন- মিনহাজ (২২), বাবলু (২০) ও শুভ (২০)। প্রথমে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, বিস্ফোরণে একটি টিনশেড কক্ষের দুই পাশের দেয়াল ধসে পড়ে এবং টিনের ছাউনি ছিটকে আশপাশে ছড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে জেলা পুলিশ, সিআইডি, র‌্যাব ও বোম ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. শরিফ উদ্দিন ওরফে দুলাল (৪০) কে গ্রেফতার করে। তিনি বাংলাদেশ যুবলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি।

পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারি রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy