প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৫০ পিএম (ভিজিট : ৭০)

X
ফাল্গুনের শুরুতেই প্রকৃতিতে লেগেছে বসন্তের আমেজ। গাছে গাছে ফুটতে শুরু করেছে আমের মুকুল, ছড়িয়ে পড়েছে হালকা স্বর্ণালি আভা ও মিষ্টি সৌরভ।
দেশের অন্যান্য অঞ্চলের মতো কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা জুড়েও দেখা মিলছে আ¤্রমুকুলের সমারোহ।
উপজেলার জিনারী, গোবিন্দপুর, সিদলা, আড়াইবাড়িয়া, পুমদি ও পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যে অনেক আমগাছে মুকুল এসেছে। কোথাও পরিমাণ কম হলেও প্রকৃতির এই আগাম বার্তা জানান দিচ্ছে সম্ভাব্য ভালো ফলনের ইঙ্গিত।
কৃষি বিভাগ জানায়, সাধারণত মাঘের শেষ দিক থেকে আমগাছে মুকুল আসা শুরু হয়। তবে এবার অনুক‚ল আবহাওয়ার কারণে কিছু গাছে আগেই মুকুল ফুটেছে। ঘন কুয়াশা বা প্রাকৃতিক দুর্যোগ না হলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন জানান, আবহাওয়া অনুক‚লে থাকায় এ বছর আমের উৎপাদন গত বছরের তুলনায় বেশি হওয়ার আশা করা যাচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ প্রদান করা হচ্ছে।