কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

সারাবাংলা

কুমিল্লায় সৌদি আরব প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায়

2026-02-17T11:22:38+00:00
2026-02-17T11:22:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২২ এএম   (ভিজিট : ৬৩)
X

কুমিল্লায় সৌদি আরব প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে কী কারণে তারা খুন হয়েছেন সেটি জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), ছেলে হোসাইন (৪) ও জহিরের ভাই সৌদি প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুলের স্ত্রী পাপিয়া তার ছেলে সন্তানকে নিয়ে সোমবার রাতে ঘুমিয়েছিলেন। রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করে ফ্লোরে লাশ ফেলে রাখে। এদিন সকালে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এদিকে একই পরিবারের ৩ জন নিহতের খবর পেয়ে সকাল থেকেই আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমান। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত গৃহবধূ পাপিয়ার বোন সেলিনা আক্তার জানান, আমার বোন ও বোনের সন্তানকে যারা খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, কারা তাদেরকে হত্যা করেছে, তা আমরা এখনো নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy