হোটেল থেকে নির্মাতা ডানা ইডেনের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক

বিনোদন

প্রখ্যাত ইসরায়েলি টেলিভিশন প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা ডানা ইডেন মারা গেছেন। সোমবার গ্রীকের রাজধানী এথেন্সের একটি হোটেল কক্ষ

2026-02-17T15:30:04+00:00
2026-02-17T15:30:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হোটেল থেকে নির্মাতা ডানা ইডেনের মরদেহ উদ্ধার
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ পিএম   (ভিজিট : ৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

প্রখ্যাত ইসরায়েলি টেলিভিশন প্রযোজক এবং চলচ্চিত্র নির্মাতা ডানা ইডেন মারা গেছেন। সোমবার গ্রীকের রাজধানী এথেন্সের একটি হোটেল কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হয়েছিল ৫২ বছর। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী গ্রীক পুলিশ জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে সিনটাগমা স্কয়ারের কাছে একটি হোটেল কক্ষ থেকে ডানা ইডেনের মরদেহ উদ্ধার করা হয়। 

পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। সবকিছু যাচাইয়ের পর ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন ডানা ইডেন।

এ তারকার মৃত্যুতে তার কোম্পানি ডোনা অ্যান্ড শোলা প্রোডাকশনস একটি বিবৃতিতে দিয়েছে। এতে ডানা ইডেনের মৃত্যুকে পরিবার, বন্ধু-বান্ধব ও সহকর্মীদের জন্য গভীর বেদনার মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে।

সংস্থাটি জানিয়েছে, ডানা ইডেনের মৃত্যু কোনো ধরনের অপরাধমূলক কাজের কারণে বা ইসরায়েলি জাতীয়তা সংশ্লিষ্ট বলে যে গুজব রটানো হয়েছে, তা ভুল এবং ভিত্তিহীন। একইসঙ্গে তারকার মর্যাদা এবং তার প্রিয়জনদের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, অ্যাপল টিভির জনপ্রিয় ইসরায়েলি গোয়েন্দা থ্রিলার সিরিজ ‘তেহরান’র সহ-নির্মাতা ছিলেন ডানা ইডেন। ইরানের রাজধানীতে গোপনে কর্মরত একজন মোসাদ এজেন্টের ওপর ভিত্তি করে সিরিজটির প্রথম তিনটি সিজনের দৃশ্যধারণ করা হয়েছিল এথেন্সে। 

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল ও গাজার মধ্যকার সংঘাতের পর সিরিজটির চতুর্থ সিজনের শুটিং বিলম্বিত হয়। আন্তর্জাতিকভাবে সম্প্রচারিত সিরিজটির চতুর্থ সিজনের শুটিংয়ের জন্য গত ৪ ফেব্রুয়ারি এথেন্সে পৌঁছেছিলেন ডানা ইডেন। সিরিজটি আন্তর্জাতিকভাবে সর্বাধিক বিক্রিত। ২০২১ সালে সেরা সিরিজের জন্য এমি পুরস্কারও লাভ করেছিল ‘তেহরান’।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy