ক্যারিয়ারে আমি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি : তামান্না ভাটিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের ‘আইটেম কুইন’ তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড়

2026-02-17T15:31:19+00:00
2026-02-17T15:31:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ক্যারিয়ারে আমি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি : তামান্না ভাটিয়া
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩১ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউডের ‘আইটেম কুইন’ তামান্না ভাটিয়া। সম্প্রতি ‘দ্য ব্যাড্স অফ বলিউড’-এর ‘গফুর’ গানে তার পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। এর আগে ‘আজ কি রাত’ কিংবা ‘কাবালা’র মতো গানে তামান্নার নাচ দেখে দর্শক তাকে আইটেম গানের অঘোষিত রানি হিসেবে মেনে নিয়েছেন। 

তবে শুধু নাচেই নয়, দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউডের ‘লাস্ট স্টোরিজ ২’-এও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘লাস্ট স্টোরিজ ২’-এ তামান্নার সাহসী অভিনয় নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল। তবে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তামান্না দাবি করেন, দীর্ঘ ক্যারিয়ারে তিনি আসলে তেমন কোনো ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি।

অভিনেত্রী বলেন, ‘পুরো ক্যারিয়ারে আমি তেমন কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করিনি। যা করেছি, তা অত্যন্ত সামান্য।’ কিন্তু এটা কি তামান্নার ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এ ধরনের দৃশ্য থেকে নিজেকে দূরে রেখেছেন। তামান্নার মতে, বর্তমান ইন্টারনেটের যুগে দর্শকরা সব ধরনের কন্টেন্ট দেখার সুযোগ পাচ্ছেন, তাই সবকিছুই খুব ভেবেচিন্তে করতে হয়।

তিনি বলেন, ‘অভিনেত্রী হিসেবে কোনো ভয় বা দ্বিধা যেন আমার এগিয়ে যাওয়ার পথে বাধা না হয়। আমি চাই না কোনো কিছু আমাকে আটকে রাখুক।’ তার মতে, গল্পের প্রয়োজনে চুম্বনের মতো দৃশ্য থাকলে সেটিকে চিত্রনাট্যের অংশ হিসেবেই দেখা উচিত। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্রের ধারা পরিবর্তন হওয়াটাকেও ইতিবাচক হিসেবে দেখেন তিনি।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy