ভুল মানুষকে বিয়ে করতে চাই না : ম্রুণাল

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময়ই পার করছেন এই অভিনেত্রী। বেশ কয়েক মাস ধরে গুঞ্জন

2026-02-17T15:41:28+00:00
2026-02-17T15:41:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভুল মানুষকে বিয়ে করতে চাই না : ম্রুণাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময়ই পার করছেন এই অভিনেত্রী। বেশ কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা ধানুশের সঙ্গে প্রেম করছেন ম্রুণাল। এর আগে এ সম্পর্ককে কেবল ‘বন্ধুত্ব’ বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। কিছু দিন আগে নতুন করে গুঞ্জন চাউর হয়, ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে করবেন ম্রুণাল-ধানুশ।

 তবে বিশ্ব ভালোবাসা দিবসের কয়েক দিন আগে এই গুঞ্জন উড়িয়ে দেন। কয়েক দিন পরই মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘সেহের’। সিনেমাটি নিয়ে কথা বলার সময়ে বিয়ে প্রসঙ্গে নিজের মতামত ব্যক্ত করেন এই অভিনেত্রী। ডেকান ক্রনিকল-কে দেওয়া সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেন, ‘বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা সঠিক মানুষের সঙ্গে হলে। আগের দিনে বিয়ের নির্দিষ্ট ও আদর্শ বয়সসীমা ছিল। আজকের দিনে বেশি গুরুত্বপূর্ণ, আপনি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন! এমন একজন মানুষকে বেছে নেবেন, যে আপনার গুণের পাশাপাশি আপনার দুর্বলতাগুলোকেও মেনে নেবে।’

ভুল মানুষকে বিয়ে করতে চান না ম্রুণাল ঠাকুর। বিষয়টি ব্যাখ্যা করে এই অভিনেত্রী বলেন, “সিনেমাটির (সেহের) মূল বার্তা খুব সহজ। তা হলো—শুধু বিয়ে করার জন্য বিয়ে নয়। এমন কাউকে বিয়ে করুন, যার ওপর আপনি নির্ভর করতে পারবেন। যে আপনাকে শক্তি দেবে, আপনার ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার বদলে সেগুলো গ্রহণ করবে। আমি তাড়াহুড়ো করে ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতেই পছন্দ করি।’

ম্রুণাল এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চান, যে তার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতো ভালোবাসবেন। তার মতে, ‘আমার কাছে নেতৃত্বের গুণ খুব গুরুত্বপূর্ণ। আমি এমন একজন মানুষ চাই, যে তার পরিবারকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমার শিল্পকে সম্মান করবেন, আমার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতোই দেখবেন। আমি শান্তি আর সুখ চাই, এতটুকুই।’

ম্রুণাল ঠাকুরের হাতে এখন পাঁচটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে তেলেগু ভাষার দুটো ও হিন্দি ভাষার তিনটি সিনেমা। চলতি মাসের শুরুতে মুক্তি পেয়েছে তার নতুন মিউজিক ভিডিও। ‘ভিগি ভিগি’ শিরোনামের এ গানে কণ্ঠ দিয়েছেন এ. আর আমীন ও জসলীন রয়্যাল। সংগীতায়োজন করেছেন এ আর রহমান। গানের ভিডিওতে ম্রুণালের সঙ্গে জুটি বেঁধেছেন দুলকার সালমান।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy