সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা

বিনোদন ডেস্ক

বিনোদন

সামনে ভারতের বিধানসভা নির্বাচন। তার আগে অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করলেন আরেক

2026-02-18T15:37:02+00:00
2026-02-18T15:37:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩৭ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সামনে ভারতের বিধানসভা নির্বাচন। তার আগে অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করলেন আরেক অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম। শাহিদের অভিযোগ, সোহম তার থেকে ৬৮ লাখ টাকা ধার নিয়েছিলেন। ঋণের সামান্য অংশ ফেরত দিলেও বাকিটা দেওয়ার খবর নেই। উল্টো শাহিদকে নাকি হুমকি দিচ্ছেন সোহম।

যদিও সোহম বলেছেন, হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা। টাকা ফেরত দেব একাধিকবার জানিয়েছি। নির্বাচনের আগে আমায় কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। অভিনয় দুনিয়ায় শাহিদ ‘শুভম’ নামে পরিচিত। তিনি জানিয়েছেন, সোহমের সঙ্গে তার পরিচয় দীর্ঘ দিনের। সেই সুবাদে তিনি ২০২১ সালে অভিনেতা-প্রযোজক সোহমকে ৬৮ লাখ টাকা ধার দেন।

শাহিদের কথায়, অভিনয়ের পাশাপাশি সেই সময় আমি তৃণমূল কংগ্রেসের যুবনেতা। ২০২৩ সালে এসএসসিকাণ্ডে তাকে গ্রেফতার করে পুলিশ। ২০২৩ সালে মুক্তি পান শাহিদ। তিনি বলেন, সংশোধনাগারে থাকার ফলে আমি টাকা ফেরত চাইতে পারিনি। ২০২৩ সালে জামিন পাই। সংশোধনাগার থেকে বেরিয়ে যোগাযোগ করি সোহমের সঙ্গে। ওর থেকে টাকা ফেরত চাই। 

শাহিদের কথায়, সেই সময় দুই দফায় মোট ২৫ লাখ টাকা তাকে ফেরত দিয়েছিলেন অভিযুক্ত। তার পরেই তিনি নীরব। অভিযোগ, শাহিদ একাধিকবার পুরো টাকা ফেরত দেওয়ার অনুরোধ জানালেও তাতে নাকি কর্ণপাত করেননি সোহম। উল্টো অভিনেতার পক্ষ থেকে নাকি অভিযোগকারী হুমকি পেতে থাকেন!
এরপর দু’বছর অপেক্ষার পর বাধ্য হয়ে সোমবার করি চারু মার্কেট থানায় সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা দায়ের করেছেন শাহিদ। 

অভিযুক্ত সোহম বিষয়টি নিয়ে বলেন, ২০২১ সালে ‘পাকা দেখা’ সিনেমার কারণে ৬৮ লাখ ঋণ নিয়েছিলাম শাহিদের থেকে। ওর আরও বেশি টাকা দেওয়ার কথা ছিল। পরে সেটা দেননি। তখন অন্যদের থেকে বাকি টাকা জোগাড় করি। এরপর ২৫ লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকি ৪৩ লাখ টাকাও মিটিয়ে দেব বারবার বলেছি। কয়েকটি সিনেমা আটকে আছে কিন্তু শাহিদ আমার অবস্থাটাই বুঝলেন না!






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy