রমজান মাসজুড়ে উপস্থাপনায় রিচি ও মম

বিনোদন রিপোর্ট

বিনোদন

মাহে রমজানে বদলে যাচ্ছে টিভি চ্যানেলগুলো অনুষ্ঠান। এবারও রমজান মাসজুড়ে একাধিক বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভিসহ প্রায় সবকটি

2026-02-18T16:02:57+00:00
2026-02-18T16:02:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রমজান মাসজুড়ে উপস্থাপনায় রিচি ও মম
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০২ পিএম   (ভিজিট : ৫৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মাহে রমজানে বদলে যাচ্ছে টিভি চ্যানেলগুলো অনুষ্ঠান। এবারও রমজান মাসজুড়ে একাধিক বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বিটিভিসহ প্রায় সবকটি টিভি স্টেশন। এর মধ্যে দীপ্ত টিভির দুটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম। 

প্রতিদিন বেলা ৩টা ৫০ মিনিটে প্রচারিত হবে রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘মজার রান্না’। ইফতার, রাতের খাবার ও সেহরিতে খাওয়ার জন্য দেশ-বিদেশের বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখানো হবে এ অনুষ্ঠানে। উপস্থাপনা করবেন অভিনেত্রী জাকিয়া বারী মম। প্রযোজনায় কাজী ফাহিমুল হক অরিন। 

অভিনেত্রী রিচি সোলায়মান উপস্থাপনা করবেন ‘শরবত সমাহার’। দীপ্ত টিভিতে রোজার প্রতিদিন বিকেল ৫টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিভিন্ন রকমের শরবত নিয়ে আয়োজিত এই অনুষ্ঠান। নানা ধরনের শরবতের রেসিপি দেখাবেন রিচি সোলায়মান। 

এ ছাড়া প্রতিদিন বেলা ২টা ২০ মিনিটে প্রচারিত হবে সুস্বাদু খাবারের রেসিপির কুকিং শো ‘কাজী ফার্মস কিচেন সহজ ইফতার’। অনুষ্ঠানটির সঞ্চালনা করবেন শাবাবা ইসলাম, প্রযোজনায় গৌরব সরকার। রমজানে প্রতিদিন বিকেল ৪টা ৫ মিনিটে প্রচারিত হবে রান্নার বিশেষ অনুষ্ঠান ‘ডিজিটাল কিচেন’। 

এই অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব মুখরোচক রান্না নিয়ে হাজির হবেন অভিজ্ঞ রাঁধুনিরা। রান্নার দায়িত্ব পালন করবেন ছয়জন শেফ- মো. রাসেদ আহাম্মদ, জাহেদী, কানিজ ফাতেমা সোহাগি, সায়মন খান, তাহসিন তমা ও রাহিমা সুলতানা রিতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মাহমুদা মাহা, প্রযোজনায় কাজী ফাহিমুল হক অরিন ও গৌরব সরকার।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy