বলিউডে আরিফিন শুভর নতুন অধ্যায়

বিনোদন রিপোর্ট

বিনোদন

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত এ অভিনেতা। মুক্তি পাচ্ছে

2026-02-18T16:09:22+00:00
2026-02-18T16:09:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বলিউডে আরিফিন শুভর নতুন অধ্যায়
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৬৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত এ অভিনেতা। মুক্তি পাচ্ছে তার অভিনীত বলিউডের প্রথম ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। পোস্টার ও ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। অবশেষে জানা গেল, বহুল প্রতীক্ষিত এ সিরিজের মুক্তির তারিখ। 

মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে সিরিজটির একটি নতুন পোস্টার শেয়ার করেন আরিফিন শুভ। সেই জমকালো পোস্টারেই উঠে আসে মুক্তির চূড়ান্ত ঘোষণা। পোস্টারের নিচের অংশে উল্লেখ করা হয়েছে, ১৯ মার্চ থেকে ওটিটি প্লাটফর্ম সনি লিভে স্ট্রিমিং শুরু হবে জাজ সিটি।

প্রকাশিত পোস্টারটি যেন সত্তর দশকের এক জীবন্ত প্রতিচ্ছবি। পোস্টারের মাঝখানে স্পটলাইটে দাঁড়িয়ে আছেন শুভ। পরনে সাদা টাক্সিডো, কালো বো-টাই ও ট্রাউজার। সামনে রাখা মাইক্রোফোন ও পিয়ানো ইঙ্গিত দেয়, তার চরিত্রটি সংগীতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। পেছনে গ্ল্যামারাস উপস্থিতিতে পিয়ানো বাজাতে দেখা যায় এক নারীকে, যা গল্পে রোমান্টিক মাত্রা যোগ করার আভাস দেয়।

পোস্টারের সামগ্রিক আবহে রয়েছে রহস্য, উত্তেজনা ও বারুদের গন্ধ। একদিকে স্যাক্সোফোন ও ট্রাম্পেট হাতে বাদক দল, অন্যদিকে ধ্বংসস্তূপ ও বন্দুকধারী পুলিশ। সব মিলিয়ে প্রেম, সংগীত ও সংঘাতঘন এক অস্থির সময়ের গল্পের ইঙ্গিত মিলছে এতে। নির্মাণশৈলী ও রঙের ব্যবহারে স্পষ্ট সত্তরের দশকের রেট্রো ঢঙ।
এর আগে প্রকাশিত টিজারে শুভকে দেখা গেছে জিমি রায় চরিত্রে। 

ধূসর কাট স্যুটে আভিজাত্য, আবার কখনো রেট্রো হেয়ারস্টাইলে রাফ অ্যান্ড টাফ উপস্থিতি। সব মিলিয়ে চরিত্রটির ভিন্নমাত্রিক রূপ ফুটে উঠেছে। মুখে সিগারেট নিয়ে হেঁটে যাওয়া কিংবা নাচের ফ্লোরে পারফরম্যান্স, প্রতিটি দৃশ্যেই আত্মবিশ্বাসী উপস্থিতি নজর কাড়ে। টিজার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এ অভিনেতা। অনেক ভক্তের ধারণা, বলিউডে বড় পরিসরে নিজের জায়গা করে নিতে পারেন তিনি।

ভারতীয় নির্মাতা সৌমিক সেনের পরিচালনায় নির্মিত এ সিরিজে শুভর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সৌরসেনী মৈত্র। তাদের রসায়ন নিয়েও এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি কলকাতা ও হিন্দি সিনেমার একঝাঁক অভিনয়শিল্পীকে দেখা যাবে এ প্রজেক্টে। সব মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আরিফিন শুভর নতুন যাত্রা ঘিরে তৈরি হয়েছে প্রত্যাশা ও কৌতূহল। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy