শেরপুরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল জব্দ

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ

2026-02-18T21:18:08+00:00
2026-02-18T21:18:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে বিজিবির অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ট্যাপেন্টাডল জব্দ
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৮ পিএম   (ভিজিট : ১২৬)
X

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ১২লাখ ৯৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঝিনাইগাতীর সীমান্তবর্তী হলদীগ্রাম এলাকার ১১০৯ মেইন পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গারেকোনা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি অটো গাড়িযোগে পাচারের সময় ১ লাখ ৩ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৩ কোটি ১২ লাখ ৯৭ হাজার টাকা।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে অটো গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে মাদকগুলো জব্দ করা হয়।

হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা চলছিল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করা হয়।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, এটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের আগেই আটক করা দ্বিতীয় বৃহত্তম মাদক চালান। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy