রাজবাড়ীতে আ. লীগ কার্যালয়ে স্বৈরাচার শেখ হাসিনার ছবি!

রাজবাড়ী প্রতিবেদক

সারাবাংলা

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে।একই

2026-02-18T21:40:33+00:00
2026-02-18T21:40:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে আ. লীগ কার্যালয়ে স্বৈরাচার শেখ হাসিনার ছবি!
রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৪০ পিএম   (ভিজিট : ১৭৪)
X

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়েছে। 

একই সঙ্গে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজবাড়ী জেলা কার্যালয়’ লেখা একটি ব্যানারও ঝুলতে দেখা গেছে। ব্যানারে জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর ছবিও রয়েছে।

ধারণা করা হচ্ছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরের কোনো এক সময়ে এসব ছবি ও ব্যানার টাঙানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে মাস্ক পরা কয়েকজন তরুণকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি হাতে দেখা গেছে। তবে কার্যালয়ের ভেতরে সরেজমিনে বঙ্গবন্ধু বা শেখ হাসিনার কোনো ছবি দেখা যায়নি। সেখানে সজীব ওয়াজেদ জয়–এর ছবিসহ নির্বাচনসংক্রান্ত কয়েকটি পোস্টার সাঁটানো রয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দাবি করেন, তাঁর নেতৃত্বে কার্যালয়ে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি পুনঃস্থাপন এবং ব্যানার টাঙানো হয়েছে। পোস্টে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও উল্লেখ করেন।

এর আগে মঙ্গলবার সকালে কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনী ব্যানার টাঙানোর ঘটনা ঘটে। দীর্ঘদিন কার্যালয় বন্ধ থাকার পর এ ধরনের কার্যক্রম ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন এবং নতুন করে ব্যানার ও ছবি টাঙানোর বিষয়টি তারা জেনেছেন। জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy