প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৭ পিএম (ভিজিট : ৪৭)

X
সোনারগাঁও উপজেলার কাঁচপুরে ১৫ বছর বয়সী আমিন তার খেলার সঙ্গী নিরব (১৬), সুজন (১৫), কাউসার মিয়া (১৬), সোহান (১৬) ও চঞ্চল (১৬)-কে ধারালো ছুরির আঘাতে মারাত্মকভাবে জখম করেছে। আহতরা স্থানীয় রায়েরটেক এলাকার বাসিন্দা।
ঘটনার পর স্থানীয়রা আমিনকে গণধোলাই দিয়ে সোনারগাঁও থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনা ঘটে বুধবার দিবাগত রাত ১২টার দিকে পারটেক্স খেলার মাঠে। রাত ৩টার দিকে জখম নিরবের খালা শিউলী আক্তার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আমিন কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বিকেলে নিরব আমিনের একটি মোবাইল চুরি করে। রাতে ৫-৭ জন মোবাইল ফেরত দিতে আমিনকে চাপ দিলে, আমিন তাদের আলোকসজ্জিত পারটেক্স খেলার মাঠে নিয়ে যায়। কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ৫ জনকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে।
পরবর্তীতে আহতদের পরিবার ও স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে এবং মামলার প্রক্রিয়া শেষে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।