নওগাঁর পোরশা উপজেলায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পোরশা উপজেলার ছয়টি ইউনিয়নে কর্মরত হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা এতে অংশগ্রহণ করেন।