প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ৫৮১)

X
বিলাইছড়ি উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট একমাত্র হাসপাতাল তথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন মেডিক্যাল অফিসারের সংকটাপন্ন অবস্থায় বৃহস্পতিবার ৩ জন মেডিক্যাল অফিসার ও ১জন ডেন্টাল সার্জন যোগদান করেছেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিৎ দত্ত তাদের ফুল দিয়ে অভিবাদন জানান।
সদ্য যোগদানকৃত চার মেডিক্যাল অফিসার হলেন, ডা. মো. ওমর ফারুক, ডা. সাবরিনা হোসেন চৈতী, ডা. কনিষ্ক চাকমা ও ডা. ইমানুর রহমান আরাফাত।
মেডিক্যাল অফিসার সকলে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৪৮তম বিশেষ ব্যাচের বলে জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিৎ দত্ত।