লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক উৎপাদন, লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে অনুমোদন ব্যতিত ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানের লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯

2026-02-19T19:46:16+00:00
2026-02-19T19:46:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ভেজাল ড্রিংক উৎপাদন, লাখ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম   (ভিজিট : ৪২)
X

লক্ষ্মীপুরে অনুমোদন ব্যতিত ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদন করায় এক প্রতিষ্ঠানের লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরী এলাকা এ অভিযান চালানো হয়। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল সিদ্দিকার নেতৃত্বে অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আশরাফ ফুড নামে ম্যাংগো ড্রিংক পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ট্রেড লাইসেন্স ও বিএসটিআই অনুমোদন ব্যতিত ভেজাল খাদ্য ও পানীয় তৈরি করে আসছিল। ভেজাল খাদ্য ও পানীয় উৎপাদনে প্রতিষ্ঠানটি একাধিক লোগো ব্যবহার কর আসছে। এ অপরাধে প্রতিষ্ঠান মালিক শাহিনকে ১ লাখ টাকা জরিমানা ও ভেজাল পণ্য জব্দ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. মেজবা উল আলম ভূঁইয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে অভিযানটি পরিচালনা করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy