বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভা

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যর মুল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভার আয়োজন

2026-02-21T15:25:15+00:00
2026-02-21T15:25:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভা
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ৫৮)
X

পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যর মুল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (২১ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন হলরুমে এ সভার আয়োজন করা হয়। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বাজার পরিচালনা কমিটির সভাপতি- সাধারণ সম্পাদক ও ব্যবসায়ীবৃন্দ  এবং ভোক্তাবৃন্দ। 

কিছু অসাধু ব্যবসায়ী পাইকারি বাজার ও স্থানীয় উদ্যেক্তাদে দায় দিয়ে বাজার দর অস্বাভাবিক করে তোলে যা রমজানের এক কি দুই দিন আগে এই চিত্র ভয়াবহ অবস্থা তৈরি করেছিল যা ভোক্তাদের নাভিশ্বাস হয়ে উঠেছিল তবে এখন কিছুটা হলেও স্বস্তির মধ্যে এসেছে বলে আলোচনায় অংশ নিয়ে বলেন, ৪ নম্বর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, আলেকজান্ডার বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তালুকদার, হাজীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সুফিয়া বাজার সাধারণ সম্পাদক আবদুল মাজেদ, আজাদ নগর বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। 


পরে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা সকলের উদ্দেশ্য বলেন যারা বাজার পরিচালনা করেন এবং ব্যবসায়ীরা আছেন তাদের সতর্ক করে বলছি ইতিমধ্যে দুটি বাজার মনিটরিং করে অসংগতি দেখা গেছে তাদের জরিমানা করা হয়েছে এ অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy