প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:১৫ পিএম (ভিজিট : ১০৮)

X
দক্ষিণ রাউজান বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাউজানের নব নির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেছেন অতীতে রাজনৈতিক ফায়দা লুঠতে স্বৈরচারী গোষ্ঠি হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মাধ্যমে বিভাজন সৃষ্টি করে নানা সমস্যা সৃষ্টির উস্কানী দিয়েছিল। আমি যতদিন বেঁচে আছি ততদিন রাউজানে সেই খেলা আর কেউ খেলতে পারবে না। মনে রাখতে হবে রাউজানের সকল সম্প্রদায়ের মানুষ এখন ভ্রাতৃত্বে বন্ধনে আবদ্ধ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা ফিরোজ আহমদ।
বিশেষ অতিথি ছিলেন সংসদ পুত্র সাকের কাদের চৌধুরী। হাবিবুল্লাহ মাস্টার ও ছোটন আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা এম এ হালিম, এডভোকেট এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শফি, আবু জাফর চৌধুরী, চেয়ারম্যান নুরুল হুদা, হাসান মোহাম্মদ জসিম, চেয়ারম্যান ছালামত আলী, হাফেজ মোহাম্মদ হাসেম, ইউছুপ তালুকদার, কাজী আবুল বশর, নুরুল আলম, এস এম আলাউদ্দিন, মোহাম্মদ হারুন, এডভোকেট তাজুল ইসলাম, শামশুল হক বাবু, মোঃ মহিউদ্দিন, শাহজাহান সাকিল, লিটন মহাজন, নুরুল আবসার, এন আই বাবুল, সিরাজুল ইসলাম, এনাম উল্লাহ, এডভোকেট মফিজুর রহমান, এডভোকেট হাসেম, শফিউল আজম, শেখ মোহাম্মদ জসিম, একরাম মিয়া প্রমুখ।