প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৭ পিএম (ভিজিট : ১০১)

X
বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রায় ৮ লক্ষ জনসাধারণের চিকিৎসার একমাত্র আশ্রয় স্থল শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স।
এই উপজেলায় ১২ টি ইউনিয়ন ১টি পৌরসভা রয়েছে। এই উপজেলার জনগণের স্বাস্থ্যসেবা প্রদানের একমাত্র ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জনসাধারণের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। উপজেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব প্রায় ৪০ কিঃ মিঃ। দুই প্রান্ত থেকে রোগীরা স্বাস্থ্যসেবা নিতে প্রায় ২০ কিঃমিঃ পথ পারি দিয়ে আসতে হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সে। বর্তমানে ডাক্তারের স্বল্পতা কমিয়ে আসলেও হাসপাতালের তৃতীয় শ্রেণির ও খন্ডকালিন পরিচ্ছন্ন কর্মী দিয়ে স্বাস্থ্যসেবা চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলি স্বাস্থ্যসেবার মান ও পরিধি বৃদ্ধি করলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর চাপ কমানো সম্ভব।
বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যার একটি হাসপাতাল হলেও এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১০০-১৫০ রোগী ভর্তি হয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। এছাড়া প্রতিদিন প্রায় ৫ শত রোগী বর্হিঃবিভাগে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। এতে করে ডাক্তারদের হিমশিম খেতে হত। কিন্তু বর্তমান সরকারের সময় ৮ জন ডাক্তার নিয়োগ পাওয়ায় স্বাস্থ্যসেবার পরিধি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। একারণে ডাক্তার ও নার্সদের বাড়তি চাপ সামলাতে হয়। সেই সঙ্গে প্রকট হয়ে দেখা দিয়েছে পরিচ্ছন্ন কর্মীদের সেবা পরিধি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ.এস.এম রুহুল আমিন বলেন প্রতিটি ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র গুলিতে শয্যা কার্যক্রম চালু করে প্রয়োজনীয় ঔষধ ও ডাক্তার নিয়োগ পেলেই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বর্হিঃবিভাগের রোগীদের চাপ কমানো সম্ভব। পাশাপাশি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রগুলি নিয়মিত ঔষধ সরবরাহ করে স্বাস্থ্যসেবা প্রদান করলে জনগণের দোরগোড়ায় পৌছে যাবে স্বাস্থ্যসেবা।
এ বিষয়ে শিবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন বর্তমান সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে বদ্ধ পরিকর। এ ধারাবাহিকতায় সবগুলি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার ও শয্যা বৃদ্ধি করে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করা হবে।